1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় শত শত বিনোদন প্রেমীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী ডোঙা বাইচ

  • শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় শত শত বিনোদন প্রেমীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী ডোঙা বাইচ

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বর্ষাকালে নদনদী, খাল- বিল ভরে উঠে পানিতে। আবহমান গ্রাম বাংলার বিনোদনপ্রেমী জনসাধারণ মেতে নানা উৎসবে। তেমনি এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডোঙা বাইচ।

ছলাৎ ছলাৎ শব্দে গ্রামটির সামনের বিলের বুক চিড়ে বয়ে চলে তাল গাছের তৈরি ডোঙ্গা নৌকা। চলে একে অপরকে পেছনে ফেলে সামনের দিকে ছুটে চলার প্রতিযোগিতা। শত দর্শকের উপস্থিতি আর করতালিতে এগিয়ে চলে ডোঙার বাহকরা।

আর এতে উৎসাহ যোগায় পাড়ে থাকা দর্শনার্থী। অনেক নারীপুরুষ নৌকা নিয়ে এ দৃশ্য অবলোকন করেন। ডোঙাগুলো যখন এগিয়ে যায়,তখন করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। এ প্রতিযোগিতা উপলক্ষে বসে নানা পসরা সাজিয়ে হরেক রকমের দোকান।

শিশু কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।স্থানীয় শাহমল্লুকদী যুবসংঘের আয়োজনে এ ডোঙা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগত কয়েকজন নারী ও তরুণ জানান,এ প্রতিযোগিতা খুবই উপভোগ্য।

না দেখলে বুঝা যাবে না বাংলার গ্রামীণ ঐতিহ্য কতটা সমৃদ্ধশীল।’আয়োজকদের অন্যতম এলাকার শহিদুল ইসলাম বলেন, দখল আর দুষণে নদী তার যৌবন হারিয়েছে। সেই সাথে হারিয়েছে সুস্থ্য বিনোদন।

সবাই যদি সহযোগিতা করে তাহলে এ ধরনের আয়োজন আরো ভালোভাবে করা সম্ভব।এ ব্যাপারে আয়োজক তরুনরা জানান আবহমান গ্রাম বাংলার কৃষ্টি,

সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে আর স্বল্প আয়ের মানুষের একটু আনন্দ দিতে এই আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় কলস,ডিনার সেট,ফ্লাইপেন সহ বেশ কিছু উপকরন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews