1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গ্রাহকের দাবীর প্রেক্ষিতে ফরিদপুর সমবায় ব্যাংকে প্রশাসক নিয়োগের আশ্বাস

  • শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

গ্রাহকের দাবীর প্রেক্ষিতে ফরিদপুর সমবায় ব্যাংকে প্রশাসক নিয়োগের আশ্বাস

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড বর্তমানে কোন বৈধ ব্যবস্থাপনা কমিটি না থাকায় ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ এবং সাধারণ সদস্যগণ ক্ষতির সম্মুখীন হচ্ছে দাবী করে উক্ত ব্যাংকে প্রশাসক নিয়োগের দাবী জানান ব্যাংকের শেয়ার হোল্ডারগনের পক্ষে সদস্য লুৎফর রহমান।

বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের বেশ কিছু শেয়ার হোল্ডার ও সদস্যগণ জেলা প্রশাসকের নিকট ব্যাংকের বিভিন্ন দাবী তুলে ধরেন।লিখিত অভিযোগে জানান, ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড বর্তমানে কোন বৈধ ব্যবস্থাপনা কমিটি নেই।

কিছুদিন আগে সমবায় অধিদপ্তর হতে ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার আমানুর রহমানকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে। উক্ত আহবায়ক কমিটি ১২০ দিনের মধ্যে একটি নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয় ।

কিন্তু অদৃশ্য কারনে আহ্বায়ক কমিটি ব্যাংকের দায়িত্ব গ্রহন করেনি। তিনি জানান,ব্যাংকের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ ব্যাংক ভবন দখল করে দোকান ভাড়া ও অন্যান্য আয়ের টাকা নিজের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে ।

এতে করে সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষার্থে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর প্রশাসক নিয়োগ দেওয়া জরুরী। তাদের দাবীর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইয়াসিন কবির খুব শিগ্রই ব্যাংক পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগের আশ্বাস দেন।

দায়িত্ব গ্রহন না নেওয়ার বিষয়ে আহবায়ক কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় অফিসার আমানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা দায়িত্ব গ্রহনের চেষ্টা করছি।

কিন্তু যারা দায়িত্বে আছেন তারা আমাদের দায়িত্ব বুঝে দেইনি। কেউ যদি দায়িত্ব বুঝে না দেয়, তাহলে আমরা কি জোর করে দায়িত্ব নিতে পারি। তিনি বলেন,এই বিষয়ে আমরা আমাদের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews