1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অবশেষে মারা গেল নাজমুল ভাঙ্গার নিহত ২ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অবশেষে মারা গেল নাজমুল
ভাঙ্গার নিহত ২ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার আরেক প্রবাসী যুবক নাজমুল শেখ(২৫) চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেল । সে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের পুত্র । গত শনিবার দিনগত রাতে (২৪ আগষ্ট) সৌদি আরবের দাম্মাম শহরে কোম্পানির কাজ শেষ করে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলে ভাঙ্গার এক প্রবাসী যুবক লিয়ন সহ ৬ জন নিহত ও নাজমুল গুরুতর আহত হয়। ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার সকালে সবাইকে কাঁদিয়ে নাজমুল চলে যায় না ফেরার দেশে। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে ভাঙ্গার দুই প্রবাসীর মৃত্যু হলো।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে নাজমুলের নিহতের খবর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামে পৌছলে এক হৃদয়ে বিদারক দৃশ্যের অবতারনা হয়।৷ সন্তানকে হারিয়ে মা-বাবা এখন পাগল প্রায়। গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা বাড়িতে ভীড় জমায় এবং কান্নায় ভেঙে পড়ে। এসময় তাদের আহাজারিতে এলাকার পরিবেশ যেন ভারী হয়ে উঠে। তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে সৌদি আরবে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হলে নাজমুল গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকালে খবর পেলাম নাজমুলও মারা গেছে ।জানা গেছে, সংঘটিত দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৭ জনই মারা যায়।

এদের মধ্যে দুইজনের বাড়ি ভাঙ্গা উপজেলায়। দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া নাজমুল(২২) গুরুতর আহত হয়ে আই সি ইউ তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। স্বজনরা জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের দাম্মামে ( শনিবার ২৪ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে। নিহত আশফাক ফকির লিওনের (২২) বাড়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর ফকির। পরিবারের সদস্যরা জানান, লিওন ছিল পরিবারের একমাত্র ছেলে।

তিন ভাই বোনের মধ্যে সবার ছোট লিওন। লিওনের বড় বোন সৌদি আরবে থাকাবস্থায়ই বোনই লিওনকে নিয়েছে। মাস খানেক হয় বাংলাদেশে এসেছে লিওনের বোন ও ভগ্নিপতি। সংসারের হাল ধরতে অল্প বয়সেই এইচএসসিতে উঠে সৌদি আরবে পাড়ি জমান লিওন। সন্ধ্যার পরে ওরা সাত বন্ধু মিলে একটি প্রাইভেটকারে বাসায় ফিরছিল। রাত সাড়ে আটটার দিকে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছয়জন ঘটনাস্থলে নিহত হন। ওরা সবাই মিশরের নাগরিক অলৌকিকভাবে বেঁচে যাওয়া নাজমুল গুরুতর আহত হন। সে একটি হাসপাতালের আই সি ইউ তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চলে যায় না ফেরার দেশে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews