1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা, আদালতে মামলা

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা, আদালতে মামলা

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ফরিদুর রেজা নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে তার নিকটে থাকা সবটাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই শিক্ষককে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিক্ষকের বাড়ী সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামে।

এঘটনায় ওই শিক্ষকের স্ত্রী সাথী সরকার বাদী হয়ে ৩ জনকে আসামিকরে ফরিদপুর ৩ নং আমলী আদালতে একটি মামলা করেছেন।
মামলায় অভিযুক্ত তিন আসামি হলেন, সালথা উপজেলার আটঘর গ্রামের কাওছার মন্ডল(৫০) ও তার দুই ছেলে সুজন মন্ডল(৩০) ও কামরুল মন্ডল(২৫)।

আদালতে দায়েরকৃত মামলা সৃত্রে জানা যায়, কিছুদিন আগে আসামি কাওছার মন্ডল ও তার দুই ছেলেসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন লোক শিক্ষক ফরিদুর রেজার বাড়িতে গিয়ে দেশের চলমান আন্দোলন জোরদার রাখার জন্য প্রচুর লোক জোগাড় করা এবং তাদের যাবতীয় খরচ বাবদ তিন লাখ টাকা চাঁদা দাবী করে।

ফরিদুর রেজা নিজের মান সম্মানের কথা বিবেচনা করে কাওছার মন্ডলকে নগদ ৫০ হাজার ও পরবর্তীতে আরো ২৫ হাজার টাকা দেন।
পরবর্তীতে কাওছার মন্ডল আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করিলে

ফরিদুর রেজা আর কোন টাকা দিতে রাজি না হওয়ায় আসামীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং চাঁদার টাকা না দিলে এলাকায় শান্তিতে বসবাস ও ব্যবসা বাণিজ্য করতে দিবেনা বলে হুমকী দেয়।

এরপর গত ১৯ আগস্ট বিকালে এক লাখ আটাত্তর হাজার তিনশত টাকা নিয়ে পাট কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে আটঘর জামাল শেখের বাড়ীর পাশে পাকা রাস্তার উপর আসামাত্রই আসামীগণ রামদা, ছ্যানদা, লোহার রড ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ফরিদুর রেজার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে।

এসময় ফরিদুর রেজা মাটিতে পড়ে ব্যাথায় যন্ত্রনায় ছটফট করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে উক্ত চিৎকার শুনে
জামাল শেখ এগিয়ে এলে সকল আসামীগণ জামাল শেখকে লোহার রড দিয়ে এলোপাথারী মারপিট করে সারা শরীরে মারাত্মক নিলাফুলা জখম করে।

এরপর কাওছার মন্ডলের দুই ছেলে ফরিদুর রেজার নিকটে থাকা নগদ ১ লাখ ৭৮হাজার ৩শ টাকা ও তার ব্যবহৃত মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়।এসময় আসামিরা জামাল শেকের শার্টের পকেট থেকেও নগদ সাড়ে ৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

ফরিদুর রেজা ও জামাল শেখের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসমাীগণ ফরিদুর রেজাকে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত কাওছার মন্ডলের মুঠোফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews