1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় মরিচের গুড়ো ছিটিয়ে সংঘবদ্ধ হামলা,ভাংচুর,লুটপাট,দুই অন্তঃস্বত্তা নারী সহ আহত-৬

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ভাঙ্গায় মরিচের গুড়ো ছিটিয়ে সংঘবদ্ধ হামলা,ভাংচুর,লুটপাট,দুই অন্তঃস্বত্তা নারী সহ আহত-৬

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে একটি পরিবারের উপর সংঘবদ্ধ হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২ অন্তঃসত্তা মহিলা, শিশু সহ ৬জন গুরুতর আহত হয়েছে । আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ঈশ্বরদী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ঘটনায় ভুক্তভোগী সূত্রে প্রকাশ, তারাইল ঈশ্বরদী গ্রামের হবি শেখের সাথে একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ ও শক্রতা চলে আসছিল। গত শুক্রবার বিকেলে দেলোয়ার ও তার সহযোগী রাকিব মোড়ল হবি শেখের উপর হামলা চালায়। ঐদিন রাতেই হবি শেখ বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রবিবার(২৫ আগষ্ট) রাতে আবারো প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরী, রাকিব মোড়ল সহ তার লোকজন হবি শেখের পরিবারের উপর মরিচের গুঁড়ো ছিটিয়ে হামলা ও ভাংচুর করে ।

হামলায় আহতরা হলো, হবি শেখ(৬০) তার স্ত্রী হাফিজা বেগম(৫০), অন্তঃসত্তা দুই মেয়ে সুইটি আক্তার(২৪) ও সাথী আক্তার (২৬), সদ্য সন্তান প্রসব করা আরেক মেয়ে ময়না বেগম(২২) ও নাতিন ছামিরা আক্তার(৬) । আহতরা ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হবি শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন,

থানায় অভিযোগ দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে দেলোয়ারের ভাড়াটে সন্ত্রাসী উপজেলার গোয়ালদী গ্রামের রাকিব মোড়ল ও সহযোগী ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে কিছু বুঝে উঠার আগেই ঘরে ঢুকে মরিচের গুঁড়ো চোখে ছিটিয়ে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হামলা চালিয়ে আহত করে এবং ঘর দরজা ভাংচুর চালিয়ে লুটপাট করে টাকা- পয়সা ও স্বর্নালংকার নিয়ে যায়।

এ ব্যাপারে আহত অন্তঃস্বত্তা সুইটি আক্তার জানান,আমার পরিবারের উপর নারকীয় হামলা চালায়। আমরা ২ বোন অন্তঃ স্বত্তা সত্যেও তারা ক্ষান্ত হয়নি।আমরা হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতেই হাসপাতালে রাকিব সহ পূনরায় সংঘবদ্ধ হয়ে বেধড়ক মারধর করে। পরে এক পর্যায়ে হাসপাতাল কতৃপক্ষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই রাকিব জানান, হামলার ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews