1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চরভদ্রাসনে চেয়ারম্যানের বাড়ীতে লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে চেয়ারম্যানের বাড়ীতে লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস. এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার উপজেলা সদর বাজার-সংলগ্ন বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পরে চরভদ্রাসন বাজার সংলগ্ন চেয়ারম্যানের নীজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানান, মঞ্জু মৃধা নামে এক ভুমিদশ্য সন্ত্রাসী চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের জমিজমা জোরপূর্বক দখলকরে নেওয়ায়
সন্ত্রাসী মঞ্জু মৃধার কবল থেকে নিজেদের জমিজমা ফিরে পেতে চরঝাউকান্দা ইউনিয়নের জনগণ দুইবছর আগে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।

আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের জমিজমা অবৈধ দখলদার সন্ত্রাসী মঞ্জু মৃধার কবল থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেয়।

এরই প্রেক্ষিতে মঞ্জু মৃধা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন যে, বিএনপি ক্ষমতায় এলে এর কঠিন প্রতিশোধ নেব। তোর চরভদ্রাসন বাজারের ওপর জমিতে ১০ তলা বিল্ডিং করলেও তা আমি ভেঙ্গে ফেলবো।

চেয়ারম্যান বলেন, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনেরপর ওই রাতেই প্রভাবশালী প্রতিপক্ষ মঞ্জু মৃধার ভগ্নিপতি ওয়াহিদ মোল্যার ছেলে অলিদ মোল্যা একটি বন্দুক নিয়ে তাঁর (বদরুজ্জামান) বাড়িতে ঢুকে বৈদ্যুতিক মিটার ও সিসি ক্যামেরা ভেঙে চুরামার করে রেখে যায়।

পরদিন ৬ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসের মিছিল চলাকালে মঞ্জু মৃধার ভাগ্নে অলিদ মোল্যা, হৃদয় বিশ্বাস, শেখ সামিউল, মুশফিক মৃধা, আব্দুল্লাহ, অধিক মোল্যাসহ এক দল দুর্বৃত্ত আমার বাড়ীর বসতঘরে ঢুকে লুটপাটের পর ভাঙচুর করে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘরের টিভি, ফ্রিজ, এসি, আসবাবসহ সব মালপত্র পুড়ে যায়। এসময় বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত অলিদ মোল্যাসহ আসামিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বাদী হয়ে গত বুধবার রাতে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।চরভদ্রাসন থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, তারা অভিযোগ পেয়েছেন। শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews