1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার নিকুঞ্জের বাড়িতে হামলা, ভাংচুর

  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার নিকুঞ্জের বাড়িতে হামলা, ভাংচুর

এস. এম আকাশ, ফরিদপুর অফিস :

ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঢাকার নিকুঞ্জ-২ এর বিলাসবহুল ট্রিপ্লেক্স বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশের সাবেক ওই উর্ধ্বতন কর্মকর্তাকে মহাদুর্নীতিবাজ, বহু লোককে গুম-খুনের মাস্টারমাইন্ড বলে গালিগালাজ করেন। হামলাকালে ওই বাড়িটিতে কেউ ছিলেন না। প্রধান ফটক তালাবন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কমপক্ষে পঞ্চাশ জন বিক্ষুব্ধ জনতা এ হামলা-ভাংচুর চালায়। এরপর বিক্ষুব্ধ জনতা আছাদুজ্জামান তুই আর কতদিন পালিয়ে থাকবি? শেখ হাসিনার দালাল তুই। ঘুষখোর টাকা চোর ডিএমপিকে শেষ করেছিস ইত্যাদি বলে চলে যায়।

জানা গেছে, নিকুঞ্জ-২ এর বাড়িটি আছাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে করা হয়েছে। বিলাসবহুল বাড়িটিতে তারা থাকতেনও অনেকটা লুকিয়ে। প্রতিবেশি বাড়িগুলোর সঙ্গে খুব একটা আলাপ হতো না তাদের।

হাজার কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আছাদুজ্জামানের ছোট ছেলে নিকুঞ্জের বাড়িতে থাকেন বেশি। তবে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন জোরালো হওয়ার পর তাকে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি, আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বলে অভিযোগ ওঠে। একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুদকে অভিযোগ জমা পড়ে।

তবে দুর্নীতিবিরোধী সংস্থাটি রহস্যজনক কারণে দুর্নীতির উপযুক্ত নথিপত্র পেয়েও আছাদুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নামেনি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী সাবেক ডিএমপি কমিশনারের অবৈধ সম্পদের দ্রুত অনুসন্ধান চেয়ে দুদককে নোটিশও দিয়েছেন বলে জানাগেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews