1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও ব্যাংক কর্মকর্তা সহ দুইজন নিহতঃ আহত-২

  • রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও ব্যাংক কর্মকর্তা সহ দুইজন নিহতঃ আহত-২

মো: সরোয়ার হোসেন ,ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে উপজেলার মানিকদহ ইউনিয়নের কালীবাড়ি মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও পাশ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রোববার সকালে উপজেলার ফরিদপুর – বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে ঢাকাগামী রোজিনা পরিবহনের( ঢাকা মেট্রো- ব-১৩-২২১৫) চাপায় ইজি বাইকে থাকা ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিছ খাতুন ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন।

এ ঘটনায় ইজি বাইকে থাকা আরেক যাত্রী রত্না ইসলাম (২২) গুরুতর আহত হন। অপরদিকে একই সড়কের তালমা নামক স্থানে একটি অজ্ঞাত পরিবহনের চাপায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা(২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়। সে মাদারীপুর জেলার শিবচরের আশরাফ মোল্লার ছেলে এবং রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews