1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতঃ৩,আহত-৪০

  • বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতঃ৩,আহত-৪০

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর- বরিশাল মহাসড়কের বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী নামক বাসস্টান্ডে দুইটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক গাড়ীর চালক সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন নারী পুরুষ ও শিশু বাস যাত্রী। স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।

এদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সামান্য কাঁটা ছেঁড়া আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যায়। দুর্ঘটনায় নিহতরা হলো, শাহজালাল পরিবহনের চালক পান্নু সর্দার(৫৫)। সে মাদারীপুর সদরের নূর মোহাম্মদের ছেলে। এছাড়াও উক্ত গাড়ির আরো অজ্ঞাত ২ জন পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয়।

লাশগুলো ভাঙ্গা হাসপাতালের চত্বর থেকে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ভাঙ্গা ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনাম জানায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি পরিবহন ও বিপরীত দিক মাদারীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী শাহজালাল পরিবহন দুর্ঘটনাস্থলে পৌঁছলে শাহজালাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি বাসের সামনের অংশ একটি অপরটির ভেতরে ঢুকে যায়। দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনা কবলিত বাস দুটিকে উদ্ধারের পর যানজট নিরসন হয়। গাড়ী দুটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews