1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

এস. এম আকাশ, ফরিদপুর জেলা অফিস:

ফরিদপুরে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি ৩ এর সদস্যরা।একই সাথে মাদক পরিবহনে দুটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।এ বিষয়ে ‌ আজ সোমবার ‌(১৫ জুলাই) বেলা ১২ টার দিকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার কেএম শাইখ আক্তার।এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ তিনি জানান, গতকাল রবিবার বিকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলা হতে মাদকদ্রব্যের চালান নিয়ে মাইক্রোবাস যোগে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন টিএন্ডটি পাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকাল ৫:১০ মিনিটে কুষ্টিয়া হতে আসা একটি মাইক্রোবাস এর গতিরোধ করে। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসটি হতে মোট ১০০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- টাকা।

এসময় ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ শাহিন আলী (৩৪), পিতা-মোঃ জামিরুল ইসলাম ও ২। মোঃ ইমন ইসলাম (২৩), পিতা-সাবদুল, উভয় সাং-কৈপাল, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের কাছ হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ এবং ২টি মোবাইল ফোন ও নগদ- ৯,৩৫০/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও গতকাল রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মাদকের একটি বিশাল চালান ফরিদপুরের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর-ভাংগা মহাসড়কে ব্রাহ্মণ কান্দা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহন করে। রাত আনুমানিক ৯:১০ মিনিটে ঘটনাস্থলে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দলের সদস্যরা কৌশলে একটি মাইক্রোবাস ও মাইক্রোবাসের পাশে থাকা একটি ইজিবাইকসহ ৪ জন ব্যক্তিকে আটক করে।

এরপর আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের গাড়িতে ফেনসিডিল ও গাঁজা রয়েছে। পরবর্তীতে আটককৃত আসামীদের তথ্যমতে ৯২১ বোতল ফেন্সিডিল ও ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২৯,০০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আকবর সরদার (৪১),পিতা-মোঃ তোফাজ্জেল সর্দার, সাং-মিরপাড়া, খানখানাপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী,

২। মোঃ সজিব (৩৮), পিতা-নজিবর রহমান, সাং-লক্ষ্মীকোল, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ৩। মোঃ রাহাত বেপারী (৩৪), পিতা-মৃত সবেদ আলী বেপারী, সাং-চর টেপাখোলা বেপারীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর ও ৪। দিপু কুমার শীল (৪২), পিতা-মৃত রঞ্জিত চন্দ্র শীল, সাং-গোপালপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও ১টি ইজিবাইক জব্দ এবং ৬টি মোবাইল ফোন ও নগদ- ৭,০০০/- টাকা উদ্ধার করা হয়।

উল্লিখিত দুইটি অভিযানে সর্বমোট ১০২১ বোতল ফেন্সিডিল, ৬.৫ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এছাড়াও উক্ত অভিযানে দুইটি মাইক্রোবাস, একটি ইজিবাইক, ১৬,৩৫০/-টাকা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা দির্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ আকবর সরদার(৪১) এর বিরুদ্ধে ১ টি এবং গ্রেফতারকৃত ‌ ধৃত আসামী দিপু কুমার শীল (৪২) এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews