1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব

এস, এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে নাসরিন আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সবুজ মিয়া (৩৬) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর সদস্যরা।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১ টার দিকে ফরিদপুর র‍্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সবুজ মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন, র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

গ্রেপ্তার হওয়া সবুজ ফরিদপুর সদরের মামুদপুর এলাকার বাবুল মিয়ার ছেলে।সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সূত্রাপুরের নারিন্দা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়।

সবুজ ২০১৭ সালের ১২ ডিসেম্বর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার একটি কলাবাগান থেকে নাসরিন আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর কোতয়ালী থানায় একটি গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাবের এই অধিনায়ক আরও বলেন , পরে এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ১৯শে নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অতঃপর ২০২৩ সালের ২৫শে সেপ্টেম্বর আদালত এ মামলায় সবুজ মিয়াকে মৃত্যুদন্ড প্রদান করেন।

আদালতের রায়ের পর থেকে সুবজ মিয়া মাদারীপুর, উজিরপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিজের নাম গোপন করে ছদ্মবেশ ধারণ করে বসবাস করছিল। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews