1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন, একরাতে পদ্মায় বিলীন ১২টি বাড়িঘর

  • শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন,
একরাতে পদ্মায় বিলীন ১২টি বাড়িঘর

এস. এম আকাশ, ফরিদপুর অফিস :

ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ধলারমোড় এলাকার পালডাঙ্গী তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। এক রাতেই শহররক্ষা বাঁধ সংলগ্ন অন্তত ১২টি বসতবাড়ি ধসে গেছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই সকল পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গীতে শহররক্ষা বাঁধের নিকটেই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসানো রয়েছে। সেখানে সরকারি বালুমহাল না থাকলেও প্রভাবশালীরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বালুর বিশাল খামাল মজুত করে রেখেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রথমে ভেকু দিয়ে শহররক্ষা বাঁধ ঘেঁষে প্রায় ৫০ ফুট গভীর করে বালু তুলে ঢিবিতে মজুত করা হয়। এরপর ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছিল।

গেলো বৃহস্পতিবার (১১ জুলাই) দিনগত রাতে বাঁধ সংলগ্ন এলাকায় পানির ঘূর্ণি স্রোতে তীব্র ভাঙন শুরু হয়। ভোর হওয়ার আগেই আফজাল শেখ, মজলু শিকদার, হাসান মাস্টার, বাদশা শেখ, সাহেব শেখ, আলী,

দেলোয়ার শেখ, সাদ্দাম শেখ, সালাম শেখ, জাহানারা বেগমের ঘরবাড়ি নদীতে ধসে যায়। বাড়িঘর ছাড়াও বাঁশবাগান ও বেশকিছু গাছপালা পানিতে ধসে গেছে। ভাঙন শহররক্ষা বাঁধ পর্যন্ত চলে এসেছে।

ভাঙনের শিকার হাসান মাস্টার বলেন, ১৯৮৮ সালের বন্যায় পদ্মা নদীতে ঘরবাড়ি হারিয়েছি। পরে আমরা এই বেড়িবাঁধের পাশে সরকারি জমিতে আশ্রয় নেই। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে ঘরবাড়ি তুলে বসবাস করছি।

কিন্তু স্থানীয় আজম নামের এক ব্যক্তি এখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন। শহররক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে বালু তোলার কারণে আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করায় উল্টো হুমকি দিচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews