1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই – সংসদ সদস্য ‌ এ.কে আজাদ

  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই –
সংসদ সদস্য ‌ এ.কে আজাদ

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে আজাদ বলেছেন, শিশু-কিশোরদের মেধা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রাইমারী স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি সদর উপজেলার গেরদা ইউনিয়নের এম. এ. আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে ‌বলেন, শিশু-কিশোরদের হাতে যে কোন ধরনের ডিভাইজের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দেন। এতে তাদের মেধার বিকাশ হবে। দেশের ভবিষ্যত মানবসম্পদ বৃদ্ধি পাবে।

তিনি এসময় তার আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন তিনি। তিনি বলেন, খেলাধুলা শরীরের সুস্বাস্থ্য বজায় রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা শিক্ষকরা আপনাদের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উৎসাহী করবেন, বোঝাবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ এমার হক।উদ্বোধনী ম্যাচে গেরদা ইউনিয়নের নিখুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য আবুল বাতিন, ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা যুবলগের সভাপতি রিয়াদ মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম, বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews