1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মধুখালীতে এক মাদ্রাসার সভাপতির ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

মধুখালীতে এক মাদ্রাসার সভাপতির ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

মধুখালীতে মেগচামী ছাদেকীয়া দারুল উলম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মাওঃ মোঃ আবুল খায়ের ও তার ছেলে মোঃ জাকারিয়ার বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অপকর্মসহ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি গোলাপি বেগম নামে এক মহিলাকে ২০১০ সালের জানুয়ারী মাসে অত্র মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে চাকুরী প্রদানের কথা বলে ৪ লাখ ২০ হাজার টাকা ঘুষ নিয়ে নিয়োগ প্রদানকরে ২০১০ সাল থেকে ২০২৪ সালের আজ পর্যন্ত মোট ১৫ বছর যাবৎ কোন বেতন ভাতা প্রদান করেন নাই।

বেতন বিল মুঞ্জুরির কথা বললেই দেখানো হয় বিভিন্ন ভয়ভীতি। এরই মধ্যে ওই মাদ্রাসায় সভাপতির ছেলে মোঃ মুজাহিদুল ইসলামকে প্রধান শিক্ষক এবং তার মেয়ে মরিয়ম খাতুনকে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করে তাদের নামে বেতন বিল মুঞ্জুরী করা হয়েছে। অভিযোগ রয়েছে সভাপতির ছেলে মুজাহিদুল ইসলাম ঢাকা অন্য একটি মাদ্রাসায় কর্মরত আছেন।

আজ শনিবার (৬জুলাই) দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাপি বেগম।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ২০১০ সাল থেকে ১৭সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আমার বেতন মুঞ্জুরির কথা বললে সভাপতি এবং তার ছেলে জাকারিয়া বলেন, আপনার যে পদে নিয়োগ প্রদান করা হয়েছে সে পদে নিয়োগের বিধান নাই।

আমার প্রশ্ন, নিয়োগের বিধান যদি না থাকে তাহলে কেনো আমাকে নিয়োগপত্র প্রদান করা হলো? মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘ ১৫টি বছর কেনো আমাকে দিয়ে কষ্ট করানো হলো?

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শালিস ও মিটিং করা হয়। যার প্রেক্ষিতে গত ১০/০৮/২০১৮ ইং তারিখে দৈনিক গণসংহতি ও দৈনিক আমার দিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমি আবার আবেদন করি।

তার প্রেক্ষিতে আমাকে গত ৩০/০৯/২০১৮ ইং সালে সভাপতি স্বাক্ষরিত একটি নিয়োগপত্র প্রদান করেন এবং নিয়োগপত্র অনুযায়ী গত ০৬/১০/২০১৮ ইং তারিখে সভাপতির নিকট যোগদানপত্র দাখিল করি। আমাকে নিয়োগ ও যোগদানপত্র প্রদান করা হয়েছে অথচ আমার বেতন বিল মুঞ্জুরির কথা বললে বিভিন্ন ভয়ভীতি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অত্র মাদ্রাসার নামে রবিউল হোসেনের দানকৃত রেজিষ্ট্রিকৃত জমি সভাপতি ও তার ছেলে জাকারিয়া মিলে নিরোদ দাস নামে এক হিন্দু লোকের কাছে অবৈধভাবে বিক্রি করে সেই অর্থদিয়ে অন্য জায়গায় একটি জমি ক্রয়করে সভাপতি নিজের নামে রেজিষ্ট্রি করে নেয়।

এরপর কিছুদিন পর সেই ঘরসহ জমি সভাপতি তার বড় জামাতার কাছে বিক্রি করে দেন। জমি ও ঘর বিক্রয়কৃত টাকা এবং শিক্ষকদের নিকট থেকে চাঁদা উত্তোলন করে ২০১৯ সালে অন্য স্থানে ইসলাম ফকির নামে এক ব্যক্তির কাছে থেকে ২০ শতাংশ জমি মাদ্রাসার কথা বলে ক্রয় করেন। যা সভাপতি ও তার ছেলে জাকারিয়ার নামে রেজিস্ট্রি করা হয়।

 উক্ত জমি ২০১৯ সাল থেকে এ পর্যন্ত মাদ্রাসার নামে রেজিষ্ট্রি করা হয় নাই। মাদ্রাসার ক্রয়কৃত জমির উপরে সভাপতি সাহেবের নিজের নামে নামকরণ করে মাওলানা আবুল খায়ের টেকনিক্যাল স্কুল নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড উত্তোলনপূর্বক নিয়োগ বাণিজ্যের পায়তারা করছে।

সভাপতি মাওঃ আবুল খায়ের ও তার ছেলে জাকারিয়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি সংস্থা থেকে মসজিদ ও মাদ্রাসার ঘর নির্মাণের কথা বলে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার জনগণের নিকট থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণকরে ৫ থেকে ৬টি ইসলামী এজেন্ট ব্যাংক ও বহু জমিজমার মালিক হয়েছেন। 

সভাপতি নিজে বিভিন্ন রোগ, জ্বিনে ধরা, স্বামী-স্ত্রীর অমিল, প্রেম- ভালোবাসায় সফলতা, হারানো মাল খুঁজে দেওয়াসহ নানা ধরনের ধোকা দিয়ে নিরীহ গ্রামবাসীর কাছ থেকে বড় ধরনের অর্থ আদায় করে থাকেন এবং পীর দাবি করে সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছেন।

সভাপতি ও তার ছেলে জাকারিয়া মাদ্রাসা ও এতিমখানার নাম বলে সরকার কর্তৃক টিআর, জিআরসহ নানা অর্থ হাতিয়ে নিয়েছেন এবং সে সকল অর্থ কোন প্রতিষ্ঠানে কাজে লাগিয়েছেন তার কোনো অস্তিত্ব নাই।তিনি উক্ত মাদ্রাসায় জোরপূর্বক অবৈধভাবে আজ অবধি সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

সরকারি বিধি মোতাবেক সভাপতি হতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতি ২ বছরের জন্য অনুমোদন প্রয়োজন, যা তার নেই বা নেওয়ার প্রয়োজনও মনে করেন না তিনি।তিনি বলেন, এবিষয়ে আমি মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগপত্র দিয়েছি।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাওঃ মোঃ আবুল খায়ের জানান, আমি গোলাপি বেগমের নিকট থেকে কোন টাকা পয়সা নেই নাই। এছাড়াও তিনি বলেন, গোলাপি বেগম জোরকরে আমার কাছ থেকে নিয়োগপত্র নিয়েছে। তার সকল অভিযোগ মিথ্যা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews