1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় পুত্রের সাথে অভিমানের জেরে প্রান দিলো পিতা

  • বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় পুত্রের সাথে অভিমানের জেরে প্রান দিলো পিতা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-:

ফরিদপুরের ভাঙ্গায় পুত্রের সাথে অভিমান করে সৌদি প্রবাসী পিতা মতিয়ার কাজী (৩৫) ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রাম থেকে পুলিশ প্রবাসীর লাশ উদ্ধার করে। নিহত প্রবাসী ওই গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মতিয়ার কাজী পরিবারের সাথে ঈদঁ করতে ঈদুল আযহার আগে ছুটিতে দেশে আসেন । বাড়ি এসে দেখে তার পুত্র মুন্না কাজী বন্ধুদের সাথে বাজে আড্ডায় সময় কাটায় এবং নানা অসামাজিক কাজে জড়িত হয়ে পড়েছে। পরিবারের লোকজনের কোন কথা অমান্য করে ইচ্ছে স্বাধীন মত চলাফেরা করে এবং বেশীর ভাগ সময় অনেক রাত করে বাড়িতে ফিরে।

এ বিষয় নিয়ে পিতা-পুত্রের সাথে কয়েক দফা কথা কাটা- কাটি ও ঝগড়া হয়। গত বুধবার দিবাগত রাতেও মুন্না তার বাবা মতিয়ার কাজীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে পুত্র মুন্না পিতার উপর চড়াও হয়।

পুত্রের এমন আচরণ ও ব্যবহার দেখে ঘৃণায় অভিমান করে অবশেষে মনের দুঃখে তার রুমের দরজা বন্ধ করে রাতে ঘরের আড়ার সাথে যে কোন সময় আত্মাহত্যা করে।

সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। পরে তার রুমের দরজা ভেঙে আড়ার সাথে রঁশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পরে ভাঙ্গা থানা পুলিশ এসে মতিয়ারের লাশ উদ্ধার করে।

এঘটনায় ভাঙ্গা থানার উপ- পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করছি পুত্রের সাথে অভিমান করে পিতা আত্মহত্যা করেছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews