1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার রহস্য উৎঘাটনঃ আসামী গ্রেফতার

  • সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার  রহস্য উৎঘাটনঃ আসামী  গ্রেফতার 

 মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের হোগলাডাঙ্গি সদরদী গ্রামের চাঞ্চল্যকর কিশোরী রেখা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার মূল রহস্য উৎঘাটন করেছে পুলিশ   কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মুল আসামী প্রতিবেশি কিশোর শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘাতক শাহাজালাল ওরফে শাহাদাত(১৬) ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের টুকু মাতুব্বরের ছেলে।

সোমবার বেলা ১১ টার দিকে  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ  মোর্শেদ আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ  সুপার জানান, গত ২৮ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের পাট ক্ষেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাস রোধ করে হত্যা করে ঘাতক।

পরের দিন ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতের মা মেরী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি ভাঙ্গা থানা পুলিশ, সিআইডি,ডিবি সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস সদস্যরা ৪৮ ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে নিহতের প্রতিবেশি কিশোর শাহজালাল ওরফে শাহাদত কে গ্রেফতার করে পুলিশ।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়।

ধর্ষণের পরে হত্যার ঘটনা বর্ননা করে পুলিশ সুপার  জানান, ঐ দিন মেয়েটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেসময় প্রতিবেশি শাহাদাত তার গোসল করার দৃশ্য দেখে।

পরে মেয়েটিকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে জোরপূর্কবক ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দিবে বলে জানায়। তখন এই ঘটনা ধামাচাপা দিতে মেয়েটির সেলোয়ার দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে শাহাদাত।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ,

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews