1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্ষনের পর হত্যা ভাঙ্গায় পাটক্ষেত থেকে কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ধর্ষনের পর হত্যা
ভাঙ্গায় পাটক্ষেত থেকে কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ৮নং ওয়ার্ডের হোগলা-ডাঙ্গী সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় ওই গ্রামের ইকরাম মাতুব্বরের পাটক্ষেত থেকে রেখা আক্তার(১৩)নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কৃষক হাই মাতুব্বরের মেয়ে। তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিকভাবে তার গলায় দাগ রয়েছে বলে স্বজনরা জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে মেয়েটি তাদের বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়।কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরে ও মেয়েটি বাড়ীতে ফিরে না আশায় পরিবারের লোকজন তাকে খুঁজাখুঁজি করতে থাকে।

বিকেলে এক কৃষক পাটের ক্ষেতের আইল দিয়ে জমিতে ধান বুনাতে গেলে ইকরাম মাতুব্বরের পাটের ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাধা উলঙ্গ অবস্হায় মেয়েটির মরদেহ দেখতে পেয়ে স্হানীয় গ্রামবাসী ও পুলিশকে খবর দেন।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ,ডিবি,সিআইডির একটি চৌকস টিম ঘটনাস্হলে এসে পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাটক্ষেতের মাঝে মরদেহটি দেখতে পাই। ধারনা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষনের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি, সিআইডি,ক্রাইমসিনের সদস্যরা কাজ করছে।আশা করি,অচিরেই ঘাতককে সনাক্ত করে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল)

তালাত মাহমুদ শাহানশাহ সাংবাদিকদের জানান খবর পেয়ে পুলিশ সদস্য নিয়ে ঘটনা স্হলে ছুটে যাই এবং লাশটি উদ্ধার করে নিয়ে আসি। এলাকা বাসীর ধারনা মেয়েটিকে দুর্বত্তরা সংঘবদ্ধ ভাবে হয়তো ধর্ষন করে পরে তাকে হত্যা করেছে।

মরদেহটি ময়নাতদন্ত করার পরে আমরা প্রকৃত ঘটনাটি জানতে পারবো।প্রকৃত দোষীদের অতি সত্তর গ্রেফতার করতে সক্ষম হবো। উল্লেখ্য গত পরপর তিনটি লাশ উদ্ধার হওয়ায় ভাঙ্গায় আতংক বিরাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews