1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কে ওই হতভাগ্য নারী? ভাঙ্গায় চতলবিল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

কে ওই হতভাগ্য নারী?
ভাঙ্গায় চতলবিল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফুকুরহাটি গ্রামের চতল বিলের মধ্যে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশকে দেয় এবং পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীশের বেশীরভাগ মাংস পচে গলে হাড়ঁ বেরিয়ে গেছে। ধারনা করা হচ্ছে কোন দূস্কৃতিকারীরা ১৫/২০ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখে ।স্থানীয় গ্রামবাসীরা জানান, প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্য চতল বিলটি দুর্গম এলাকা হওয়াতে সেখানে জনমানুষের বিচরণ কম।

বিলের মধ্যে খানে ১২ মাস কাল নিচু জমিতে পানিতে থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে । সকালে একজন গ্রামবাসী বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো বিলে পাট ক্ষেত। সালোয়ার পরিহিত ও গলিত লাশটি পাট ক্ষেতের পাশে কাশবনে পড়ে রয়েছে । এর মাথা বিচ্ছিন্ন দুরে চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গেছে। পায়ের দিকের মাংস নেই। ধারনা করা হচ্ছে, বেশ কয়েকদিন পূর্বে কোন দুষ্কৃতকারী ওই নারীকে হত্যা করে ফেলে চলে গেছে ।

এব্যাপারে ভাঙ্গা থানার এস,আই অমীয়বানী জানান, আমি থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকেরা এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে আসেন । চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ জানান, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোন মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোন জিডি বা অভিযোগ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে কোন অপরাধী দুর থেকে মহিলাকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে ।

এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয় এএসপি ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহান শাহ জানান , চতল বিলের মধ্যে থেকে এক মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদ পেয়ে আমি ও ভাঙ্গা থানার ওসি, সিআইডি এবং পিবিআই সবাই ঘটনা স্থলে উপস্থিত হয়েছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews