1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৯ জন

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৯ জন

এস.এম আকাশ , ফরিদপুর অফিস :

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৯ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মধুখালী বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় , ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব -১৫-০৬১৩) একটি ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দিলে গাড়ীতে থাকা ড্রাইভারসহ ১১ জন যাত্রী আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে অবগত করলে মধুখালী থানার অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এসময় আহতদের মধ্যে সুমন আলী( ৩৮ ),পিতা- বাবর আলী, গ্রাম-কান্ড পাশা, থানা -নলসিটি ,জেলা- ঝালকাঠি ওসিরাজ হাওলাদার( ৬০), পিতা- মৃত ইয়াসিন হাওলাদার, গ্রাম- সারুখালি,জেলা- বরিশাল এরা দুজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (০৩), সোনালী (০৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫)

ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)। বর্তমানে আহতদের কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি চালনা ও ট্রাফিক আইন না মানার কারণে উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় কবলিত বাস ও ইজিবাইক গাড়িটি মধুখালী থানাধীন করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

উক্ত সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর পোস্টমেডাম রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews