গত শুক্রবার মোবাইলের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল সময় টিভিতে ধর্ষণের প্রতিবাদ করায় তুমুল মারধর শিরোনামে প্রচারিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ওরফে (আইয়ুব ভান্ডারী) এর বাড়ীতে এলাকার এক প্রভাবশালীর ছত্রছায়ায় নিয়মিত মাদক সেবনের আসর বসে।
এলাকার উঠতি বয়সি ছেলেরা নিয়মিত ভাবে আইয়ুব ভান্ডারীর বাড়ীতেই মাদক সেবন করতো।
প্রভাবশালীর ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। একাধিকবার প্রশাসনের অভিযানের প্রেক্ষিতে মাদক সেবনকারীরা নিরাপদ আশ্রায়স্থল ভেবে প্রতিবেশি ইভটিজিং মামলার আসামি কালাম শেখের বাড়ীর ঘরের পেছনে মাদক সেবনের আসর বসায় এবং মাদক সেবনকারীরা কালাম শেখের বাড়ীর উপর দিয়ে চলাচল করে।
এই বিষয়ে আসামি কালাম শেখ প্রতিবাদ করায় গত শুক্রবার (৭জুন) তারিখে সন্ধ্যার পরে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ও তার মাদক ব্যবসার সহকারী মামলার বাদী ফরহাদ শেখসহ ৫/৬ মাদককারবারী কাদিরদী বাজার থেকে আসামি কালাম শেখকে ধরে এনে জাহাপুর বাজারের পিছনে নিয়ে হাত পা ও মুখ বেঁধে হাঁতুরী দিয়ে বেধড়ক মারপিট করে কোমর,
হাত, পা ভেঙ্গে ফেলে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এই ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার উদ্দেশে মাদক ব্যবসায়ীরা মিলে নাটক সাজিয়ে বাদির মেয়েকে শিখিয়ে পড়িয়ে নিরপরাধ সহজসরল কালাম শেখের বিরুদ্ধে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য প্রদান করে ধর্ষণের প্রতিবাদ করায় তুমুল মারধরের অভিযোগ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রচার করে। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
আমরা উক্ত মনগড়া ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সেই সাথে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।
বিনীত:
ববিতা বেগম
স্বামী মো: কালাম শেখ
গ্রাম:- জাহাপুর
থানা মধুখালী, জেলা ফরিদপুর।





Leave a Reply