ফরিদপুরে কুমার নদ কে দুষনের হাত থেকে রক্ষা করতে কচুরিপানা অপসারণ, নদীতে মাছ অবমুক্ত, ডাস্টবিন বিতরণ ও নদী পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও নদীতে ময়লা আবর্জনা না ফেলা, চায়না দুয়ারিসহ কারেন্ট জাল ব্যবহার না করাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান পরিচালিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর নেতৃত্বে আজ মঙ্গলবার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজার এলাকায় কয়েকশ মানুষ কুমার নদের দুষন রক্ষায় এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে উক্ত কর্মসূচি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহম্মদ এমার হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার তার বক্তব্যে বলেন,নদীতে কচুরিপানা জমে থাকায় নদীর পানি দুষিত হয়। নদীতে দেশীয় মাছ উৎপাদনে ঘাটতি হয়ে থাকে। এছাড়া নদীর পানি অনুপযোগী হওয়ায় কোন কাজে মানুষ সেগুলো ব্যবহার করতে পারে না।
জেলা প্রশাসনের আয়োজনে গতবছর থেকে কুমার নদের কচুরিপানা অপসারনসহ নদীর দুষন রক্ষায় নানা কর্র্মসূচী পালন করা হচ্ছে। জেলাবাসীর সহযোগীতায় এগুলো অপসারন করা সম্ভব হচ্ছে।এসময় এলাকার জনগন, মাছচাষীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বাখুন্ডা বাজার এলাকায় কুমার নদে জমে থাকা কচুরিপানা অপসারনে সহযোগীতা করে।
পরে বাজারের বজ্য নদীতে না ফেলার অনুরোধ করে ও তাদের মাঝে প্লাস্টিকের ডাসবিন বিতরন করা হয়। এছাড়া নদীর পার,বাজার ও স্কুল কলেজ প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ২শ বৃক্ষ রোপন করা হয়।

Leave a Reply