1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ১০ টাকার বিনিময়ে জমির পর্চা সরবরাহঃ স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ‘২০২৪এর উদ্বোধন

  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ১০ টাকার বিনিময়ে জমির পর্চা সরবরাহঃ স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ‘২০২৪এর উদ্বোধন

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর )প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভূমি সেবা সপ্তাহ’ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ- খুদা ।

শনিবার (৮ জুন) সকালে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি)র উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‌ পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত -এ-খুদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মামুন আল রশিদ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ -এ-খুদা বলেন, “জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে।

কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।এ ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এই মেলায় “ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।” অনুষ্ঠানে স্মার্ট ভূমি সেবার গতি ত্বরান্বিত করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের মাঝে প্রিন্টার মেশিন ও গুচ্ছ গ্রামে বসবাসকারীদের মাঝে ১০ টাকার বিনিময়ে জমির পর্চা সরবরাহ করা হয়।

এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অতিথিবৃন্দকে নিয়ে ভূমি অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews