ফরিদপুরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। আজ শনিবার ( ৮ জুন থেকে শহরের শেখ জামাল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় মোট ১০ টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





Leave a Reply