1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় জমি-জমার দ্বন্দের জেরে বৃদ্ধাকে কুপিয়ে আহত করার অভিযোগ

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ভাঙ্গায় জমি-জমার দ্বন্দের জেরে বৃদ্ধাকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা এবং এর জের ধরে ভুক্তভোগী পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষের কুটি খাতুন নামে বৃদ্ধা এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার সকালে হামলার ঘটনায় মারাত্মক আহত স্বামী ও নিঃসন্তান ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শওকত আলী মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী শওকত আলী মুন্সী অভিযোগ করে জানান,আমাদের ওয়ারীশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি।

আমাদের দলিল, পর্চা সমস্ত কাগজপত্র থাকা সত্বেও প্রভাবশালী প্রতিবেশী শামীম মুন্সি, শাহিন মুন্সি, বাশার মুন্সি সহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা কুটি খাতুনের মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন।

পরিবারের সদস্যরা তাকে( কুটি খাতুনকে) উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন ব্যাপারী অভিযোগ করে জানান, ইতপূর্বে শাহিন গংরা আমাদের পৈত্রিক প্রাপ্ত সম্পত্তি তারা জোরপূর্বক দখল করতে আসে। আমাদের বৈধ কাগজ পত্র থাকা সত্বেও জোর করে জমি দখল করেছে।

তারা এখন বৃদ্ধা মহিলাকে কুপিয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারটি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews