1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় মোমবাতির আগুনে বসত ঘর ভস্মীভূতঃ ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা

  • বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় মোমবাতির আগুনে বসত ঘর ভস্মীভূতঃ ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে বসত ঘর সহ ২টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে । মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। (৪ জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে বারেক মীরের পুত্র রিপন মীরের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রকাশ।

এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ঝড় বাতাস ও বৃষ্টির কারনে এলাকায় বিদ্যুৎ চলে যায়।

বিদ্যুৎ না থাকায় রিপনের ঘরে মোমবাতি জালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে আগুনের তাপদাহে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে বসত ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ।

এ সময় তাদের আর্ত চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে বসত ঘর সহ পুড়ে ছাই হয়ে যায়।

কাউলীবেড়া ইউনিয়নের সদস্য সাজেদুল হক ছারে বেপারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে ।

এতে ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার , মোবাইল, আসবাবপত্র সহ ঘরে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews