1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল যুবকের

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল  যুবকের 

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন  দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পড়ে রবিউল শেখ (১৮)নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

 নিহত রবিউল উপজেলার  কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের  ছেলে। মঙ্গলবার(৪ জুন) সকাল ৯ টার দিকে  এ মর্মান্তিক  দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯ টার  দিকে খুলনা থেকে  ঢাকাগামী থেকে   একটি ট্রেন ওই এলাকায় পৌছলে  ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ছিন্নভিন্ন মরদেহটি পুলিশ রেললাইন থেকে উদ্ধার করে। 

। নিহত যুবক কি কারনে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।নিহত পরিবারের সদস্যরা জানান, সে রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো।

প্রতিদিনের ন্যায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসে। রবিউলের বাবা জানান,২ মাস আগে রেল  প্রকল্পে চাকরি নিয়েছে। আজ সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে সকাল ৬টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়।

দশটার দিকে সংবাদ পাই আমার ছেলে রেল লাইনে কাটা পড়ে নিহত হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  এ,এস,আই প্রফুল্ল জানান,

রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত একই স্থানে গত মঙ্গলবার পাশ্ববর্তী দীঘলকান্দা গ্রামের নেহার বেগম এক মহিলা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews