1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিয়ে করা হলোনা প্রবাসির, ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাই এর

  • সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

বিয়ে করা হলোনা প্রবাসির, ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাই এর

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের প্রবাসী যুবক বিয়ে করা হলোনা। ৭ বছর প্রবাস জীবন শেষে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বিয়ের মেয়ে দেখে গোপালগঞ্জ থেকে বাড়ি আসার পথে প্রান গেল দুই ভাইয়ের। নিহতরা হলো আপন দুই ভাই মিথুন মাতুব্বর (৩৪) ও অন্তর মাতুব্বর (১৯) । দুই সহোদর উপজেলার আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে দুই ভাই মোটরসাইকেল যোগে -খুলনা গোপালগঞ্জ জেলার মহাসড়কের কাশিয়ানি থানাধীন হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কের উপড়ে পৌছিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপার্শ্বের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা মারে। এতে তারা মোটর সাইকেল হতে ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ বছর প্রবাস জীবন শেষে বাড়িতে এসে ছোটভাইকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে তার এক আত্মীয় বাড়ি গোপালগঞ্জ যায়।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে তাদের বাহন সুজুকি জিক্সার মোটর সাইকেল নিয়ে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ীতে আসার পথে ভোর অনুমান- ০৪:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কের উপড়ে পৌছিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপার্শ্বের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল হইতে ছিটকে রাস্তার বামপার্শ্বে পড়ে তারা গুরুতর জখমপ্রাপ্ত হন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে সোমবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । দূর্ঘটনা কবলিত গাড়ীটি থানা হেফাজতে আটক। এদিকে দুই ভাইয়ের এক সাথে করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আর কোন ভাই নেই। নিহতের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews