1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে জমি বিক্রয়ের টাকা নিয়ে জমি রেজিষ্ট্রি না করে দেওয়ার অভিযোগ

  • রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

ফরিদপুরে জমি বিক্রয়ের টাকা নিয়ে জমি রেজিষ্ট্রি না করে দেওয়ার অভিযোগ

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরের হরিসভা দঃ টেপাখোলা এলাকার বাসিন্দা ও ফরিদপুর জজ কোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেনের নিকট টেপাখোলা মৌজার বিএস ৪৩৫ নং খতিয়ানের ৬৮৫ বাটা ৬৪৬ ও ৬৯০ বাটা ৬৪৬ নং দাগের ৮.৭৫ শতাংশ জমি ৪০ লাখ টাকায় বিক্রি করে বিক্রিত জমির ৪০ লাখ টাকা গ্রহণকরে ক্রেতা এ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেনকে জমি রেজিষ্ট্রি না করে দিয়ে ওই জমি অন্য ক্রেতাদের নিকট বিক্রি করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে জমি বিক্রেতা ফজলুর হক নামে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের বিরুদ্ধে। জমি বিক্রেতা ফজলুর হক ফরিদপুর পৌরসভার কমলাপুর ডিআইবি বটতলা এলাকার মৃত ফয়জদ্দিন আহম্মেদের ছেলে।

আদালতে দাখিলকৃত মামলা সূত্রে জানা যায়, আসামি ফজলুর হক ২০১১ সালের ৭ জানুয়ারী জাকির হোসেনের বসত বাড়ীতে এসে বাড়ি ঘর সহ মোট ৮.৭৫ শতাংশ জমি বিক্রয়ের প্রস্তাব দিলে জাকির হোসেন দুই লাখ টাকা বায়না স্বরুপ জমির দখল বুঝে নেয়। এসময় ফজলুর হক বলেন সমস্ত টাকা পয়সা জোগাড় হইলে দরদাম ঠিক করিয়া জমি রেজিস্ট্রি করিয়া দিব। অতপর পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে সাক্ষীগনের মাধ্যমে জমির ৪০ লাখ টাকা দরদাম ঠিক হইলে জাকির হোসেনের নিকট থেকে নগদ ৫ লাখ টাকা আসামিগন গ্রহন করেন।

২০২২ সালের ১০ নভেম্বর পর্যন্ত জমি বিক্রেতা মোঃ ফজলুর হককে বিভিন্ন চেকের মাধ্যমে জাকির হোসেন সর্বমোট ৪০ লাখ টাকা পরিশোধ করেন। এরপর সাক্ষীদের নিয়ে ফজলুর হকের বাড়ীতে গিয়ে জমির দলিল করিবার কথা বলিলে আসামি ফজলুর হক বলেন যে জমি রেজিস্ট্রি করে দিব না জমির দাম পঞ্চাশ লাখ টাকা, বেশি দিলে রেজিস্ট্রি করে দিব। অন্যথায় জমি অন্য জায়গায় বিক্রি করে দেব। ২ নং আসামি শিরিন আক্তার বলেন যে তোমাকে জমিও দিব না এবং কোন টাকা ফেরত দিব না। আসামিগন আরও বলেন আমরা টাকা নিলেও অস্বীকার করিলাম, যা পারিস করগে, জমি রেজিস্ট্রি করে দিব না বলে আসামিগণ এ্যাড, জাকির হোসেনকে জীবন নাশের হুমকি দেয়।

এঘটনায় এ্যাড, মোহাম্মদ জাকির হোসেন বাদি হয়ে গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে জমি বিক্রেতা মোঃ ফজলুর হক (৬০) ও তার স্ত্রী শিরিন আক্তার (৫৫) এর বিরুদ্ধে ফরিদপুর ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোঃ ফজলুর হক ১৫ দিন কারাগারে থেকে জামিনে মুক্ত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন।

এখন তিনি জাকির হোসেনকে জমি রেজিষ্ট্রি করে দেবেননা এবং জাকির হোসেনের নিকট থেকে নেওয়া ওই ৪০ লাখ টাকা ফেরত দেবেননা বলে হুমকি দিচ্ছেন।এঘটনায় এ্যাড. জাকের হোসেন প্রশাসন ও আদালতের সহযোগিতা কামনা করেন।এবিষয়ে অভিযুক্ত ফজলুর হকের সাথে কথা বলার চেষ্টা করাহলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফজলুর হকের বাসায় গিয়েও তাকে না পাওয়ায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews