1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝরনা দেখতে গিয়ে অপহৃত সহোদরসহ ৩, পালিয়ে এলেন এক ভাই

  • শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ঝরনা দেখতে গিয়ে অপহৃত সহোদরসহ ৩, পালিয়ে এলেন এক ভাই 

কক্সবাজারের টেকনাফে ঝরনা দেখতে গিয়ে দুই ভাইসহ তিনজন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে রক্তাক্ত অবস্থায় অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসেছেন এক ভাই।

শুক্রবার (২৪ মে) বিকেল ৩টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার বাঘঘোনা ঝরনায় অপহরণের এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

অপহৃতরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার মো. মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিদওয়ান (২২) ও ফজলুল করিম রিয়াদ (৩৫) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়াস্থ বাঘঘোনা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে রিদওয়ান (১৮)।

অপহৃত স্থানীয় যুবক মোহাম্মদ রিদওয়ান দুই ভাইয়ের দোকানের কর্মচারী বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, অপহৃত দুই ভাই মো. ফজলুল করিম রিয়াদ ও মোহাম্মদ রিদওয়ান ব্যবসায়িক সূত্রে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় থাকেন।

সেখানে তাদের ব্যবসা রয়েছে। শুক্রবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাঘঘোনা এলাকায় দুই ভাই ফজলুল করিম রিয়াদ ও মোহাম্মদ রিদওয়ান মিলে তাদের কর্মচারী রিদওয়ানকে (১৮) সঙ্গে নিয়ে ঝরনা দেখতে যান।

এক পর্যায়ে ঝরনা এলাকা থেকে মুখোশধারী ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তাদের।

পরে তাদেরকে গহীন পাহাড়ে নিয়ে যাওয়ার সময় ফজলুল করিম রিয়াদ পালিয়ে আসার চেষ্টা করলে অপহরণকারীরা তাকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। তবে তিনি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, অপহরণকারীদের কবল থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে আসা ফজলুল করিম রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

তিনি জানান, অপহৃত বাকি দুজনকে উদ্ধারে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে। গহীন পাহাড়ে সাড়াশি অভিযান চালাতে অতিরিক্ত পুলিশ সদস্য যুক্ত করা হচ্ছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews