1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয়ভাবে বাংলা নববর্ষ ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মো. তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ উদযাপনকে বর্ণাঢ্য, আনন্দঘন ও সর্বজনীন করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে— মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।

এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু বলেন, বাংলা নববর্ষ দেশের সকল মানুষের একটি অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার সকল দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সফলভাবে নববর্ষ উদযাপনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews