1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর-পিততলা মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৩৫) নামে এক পাওয়ার টিলার (ট্রলি) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সারোয়ার (১৬) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার চককীর্তী ইউনিয়নের রানিবাড়ী-চাঁদপুর-পারুটোলা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে। আহত সারোয়ার নিহত সামাদের আপন ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের দিকে ইটবোঝাই একটি পাওয়ার টিলার যাওয়ার সময় হরিনগর-পিততলা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে টিলারটি উল্টে গেলে চালক সামাদ ও তার ভাই সারোয়ার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডি কে তনয় কুমার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সারোয়ারকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

 সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

বর্তমানে নিহত আব্দুস সামাদের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews