সিলেটে ঈদ পুনর্মিলনী, সৃজনশীলতার সম্মাননা ও মানবিকতার চর্চা শীর্ষক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা মানবিক মূল্যবোধ, সাহিত্য চর্চা এবং সমাজ উন্নয়নে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয় এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করেই সাহিত্যভিত্তিক এমন আয়োজন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে।
সভায় বক্তারা আরও বলেন, সাহিত্য কোনো বিলাসিতা নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। কবির লেখনী মানুষের অন্তর্গত অনুভূতির প্রতিফলন ঘটায় এবং সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে।
সম্মেলনের মূল প্রতিপাদ্য বিশুদ্ধ সাহিত্য চর্চায় এগিয়ে যাক সাহিত্য সমাজ, জেগে উঠুক মানবতা কে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা মনে করেন, বর্তমান সময়ে মূল্যবোধের অবক্ষয় রোধে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিক ফয়সাল আজম অপু প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ -এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি সাহিত্য চর্চার পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মোঃ বেল্লাল হাওলাদারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে বাংলাদেশ সমাচার, Bangladesh Diary ও ধ্রুববাণীর ভূমিকার প্রশংসাও করেন তিনি।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে উত্তরীয়, সার্টিফিকেট ও সন্মাননা ক্রেস্ট বিতরণ করেন। একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠাতা মোঃ বেল্লাল হাওলাদার।

Leave a Reply