1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার- 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির (CSP) আওতায় ২৩৫ জন স্পনসরকৃত শিশুর মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্যাম্প-৪-এর সিএসপি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (HCI)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা শুশীলনের বাস্তবায়নে পরিচালিত শিশু স্পনসরশিপ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ২৩৫ শিশুর জন্য পুষ্টিকর খাবার, ৭৬ জন কিশোরীর জন্য স্যানিটারি ন্যাপকিন, ২৩৫ শিশুর জন্য স্কুল ড্রেস এবং ১৪১ জন ছেলের জন্য স্পোর্টসওয়্যার ছিল। শিশুদের পুষ্টি, শিক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এ সহায়তার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসহ একটি মিডিয়া প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মোহাম্মদ রহমান মাহবুব, নিউজ উপস্থাপক, সমাজকর্মী ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গুডউইল অ্যাম্বাসেডর সামি হামদি,

ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ইয়াজমিন আরা রোশিয়ান কানজি, সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ হাসানুজ্জামান এবং প্রথম আলো নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী।

সিএসপি প্রকল্পের পক্ষ থেকে কর্মসূচির ফোকাল পারসন মোস্তফা বাকুলুজ্জামানসহ ফিল্ড ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন।

এছাড়া শুশীলনের মিডিয়া ও ডকুমেন্টেশন বিভাগের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম ও শিশুদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় নথিবদ্ধ করেন।

পরিদর্শনকালে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্পনসরকৃত শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারা শিশু ও পরিবারের সদস্যদের অভিজ্ঞতা, প্রয়োজন,

বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে শিশু স্পনসরশিপ কর্মসূচির মাধ্যমে দেওয়া সহায়তা তাদের দৈনন্দিন জীবনে কী ধরনের ভূমিকা রাখছে, সে বিষয়েও অবগত হন।

সহায়তা পেয়ে শিশু ও তাদের অভিভাবকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পুষ্টিকর খাবার, স্কুল ড্রেস, স্যানিটারি ন্যাপকিন ও স্পোর্টসওয়্যার পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

শিশু স্পনসরশিপ কর্মসূচির মাধ্যমে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও শুশীলন যৌথভাবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর শিশু ও তাদের পরিবারের কল্যাণ, শিক্ষা, মর্যাদা এবং সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews