1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুরি করেও শেষ রক্ষা হলো না ভাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংকিতে মিললো ৪০ হাজার ডলারঃ ঘটনায় জড়িতকে আটক

  • শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

চুরি করেও শেষ রক্ষা হলো না ভাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংকিতে মিললো ৪০ হাজার ডলারঃ ঘটনায় জড়িতকে আটক

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি :

– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের রায়পাড়া সদরদী গ্রাম থেকে চুরি করে নিয়ে আসা ৪০ হাজার মার্কিন ডলার সহ ঘটনায় জড়িত চোরকে আটক করেছে পুলিশ। কৌশলে চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশের হাতে ওই মেহেদী হাসান তামীম(২৭) নামে চোরকে আটক এবং নিজ বাড়ি রায়পাড়া সদরদী গ্রামের টয়লেটের একটি সেফটি ট্যাংকি থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে।

এ ঘটনায় চোরের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের হয়েছে। ভাঙ্গা থানা পুলিশের এস,আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় থেকে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় সে। কাজ করার এক ফাঁকে ওই ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার।

যাহা বাংলা টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা। তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় পালিয়ে আসে। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি টাংকি মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে ভাঙ্গায় একজন মিস্ত্রির বাড়ি থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews