1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে গৌতম মণ্ডল (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ভুক্তভোগী গৃহবধূকে এক লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।এ সময় আসামি গৌতম মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন।পরে পুলিশ পাহারায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌতম মণ্ডল মধুখালী উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাসানু মণ্ডলের ছেলে।আদালত সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আসামি গৌতম মণ্ডল অ্যাসিড নিক্ষেপ করেন।

ওই রাতেই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
ওই গৃহবধূ এখনও শরীরের বিভিন্ন স্থানে এসিডের ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ বিষয়ে গৃহবধূর পরিবার বাদি হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews