৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আজ মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা ও সালথা দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর দিক-নির্দেশনায় সুষ্ঠ,
সুন্দর ও মনোরম পরিবেশে সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এউপলক্ষে সকাল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।তারা বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও নির্বাচনের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।




Leave a Reply