1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক

ফরিদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ভোট গ্রহন, ভোটার উপস্থিতি ছিলো অনেক কম

  • শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ভোট গ্রহন, ভোটার উপস্থিতি ছিলো অনেক কম

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ফরিদপুরে ৩ টি উপজেলা পরিষদে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।এতে ফরিদপুর সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ নেতা শামসুল আলম চৌধুরী। তিনি পেয়েছেন ৩১,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিরুল ইসলাম মিঠু টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০,০০৯ ভোট।

মধুখালী উপজেলায় দোয়াত- কলম প্রতীক নিয়ে ২৯,৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুরাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আহসানুজ্জামান আজাউল তিনি পেয়েছেন ১৮,৩৯৪ ভোট। চরভদ্রাসন উপজেলার চুরান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি। তবে প্রাপ্ত ফলাফলে আনারস প্রতীক নিয়ে এগিয়ে আছেন আনোয়ার আলী মোল্যা।

আজ বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট গ্রহন।

সকালের দিকে বিভিন্ন কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম দেখাগেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।তবে অনেকেরই দাবি ভোটারদের ভোট দিতে আগ্রহ বাড়াতে পারেননি কোন প্রার্থীরা। সেজন্যই ভোটার উপস্থিতি অনেক কম হয়েছে।এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগসহ কোন দলীয় প্রতীক না থাকায় ভোটাররা তাদের ইচ্ছামত পছন্দের ভালো প্রার্থীকে ভোট দিতে পেরে অনেকটাই উচ্ছাসিত।

এর আগে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারেক আহমেমদ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ভোটগ্রহন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে জানান তিনি।

ফরিদপুর সদর, চরভদ্রাসন ও মধুখালী এই ৩ উপজেলায় ২৫৫ টি ভোট কেন্দ্রে মোট ১৮১৩ টি বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ৩ শ ২৪ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪শ ৭৫ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮শ ৪৬ জন।৩ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেন। এদিন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ও বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসার ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম বিভিন্ন ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews