ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ফরিদপুরে ৩ টি উপজেলা পরিষদে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।এতে ফরিদপুর সদর উপজেলায় ১৯২২ ভোট বেশী পেয়ে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ নেতা শামসুল আলম চৌধুরী।
তিনি পেয়েছেন ৩১,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিরুল ইসলাম মিঠু পেয়েছেন ৩০,০০৯ ভোট।মধুখালী উপজেলায় দোয়াত- কলম প্রতীক নিয়ে ২৯,৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুরাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আহসানুজ্জামান আজাউল তিনি পেয়েছেন ১৮,৩৯৪ ভোট। চরভদ্রাসন উপজেলার চুরান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি।
তবে প্রাপ্ত ফলাফলে আনারস প্রতীক নিয়ে এগিয়ে আছেন আনোয়ার আলী মোল্যা।আজ বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট গ্রহন।
ভোররাতে বৃষ্টির কারণে সকালে বিভিন্ন কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম দেখাগেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।
তবে অনেকেই বলছেন ভোটারদের ভোট দিতে আগ্রহ বাড়াতে পারেননি কোন প্রার্থীরা। সেজন্যই ভোটার উপস্থিতি অনেক কম ছিলো।
এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগসহ কোন দলীয় প্রতীক না থাকায় ভোটাররা তাদের ইচ্ছামত পছন্দের ভালো প্রার্থীকে ভোট দিতে পেরে অনেকটাই উচ্ছাসিত।এর আগে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারেক আহমেমদ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ভোটগ্রহন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে জানান তিনি।
ফরিদপুর সদর, চরভদ্রাসন ও মধুখালী এই ৩ উপজেলায় ২৫৫ টি ভোট কেন্দ্রে মোট ১৮১৩ টি বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ৩ শ ২৪ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪শ ৭৫ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮শ ৪৬ জন।৩ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেন। এদিন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ও বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসার ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম বিভিন্ন ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

Leave a Reply