1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে চলছে ৩ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন

  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

ফরিদপুরে চলছে ৩ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ৩ টি উপজেলায় চলছে  অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন।

আজ বুধবার (৮  মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহন। ভোররাতে বৃষ্টির কারণে  সকালে বিভিন্ন কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম দেখাগেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।

তবে অনেকেই বলছেন ভোটারদের ভোট দিতে আগ্রহ বাড়াতে পারেননি প্রার্থীরা।এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগসহ কোন দলীয় প্রতীক না থাকায় ভোটাররা তাদের ইচ্ছামত পছন্দের ভালো প্রার্থীকে ভোট দিতে পেরে অনেকটাই উচ্ছাসিত।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারেক আহমেমদ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ভোটগ্রহন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে জানান তিনি।

ফরিদপুর সদর, চরভদ্রাসন ও মধুখালী  এই ৩ উপজেলায় ২৫৫ টি ভোট কেন্দ্রে মোট ১৮১৩ টি বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। 

৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ৩ শ ২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪শ ৭৫ জন এবং  নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮শ ৪৬ জন।

৩ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

এসময় বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসার ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম  বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews