1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরে জেলা ছাত্রলীগের পদযাত্রা

  • সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরে জেলা ছাত্রলীগের পদযাত্রা 

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

 ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ‌ পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে  ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।  জেলা ছাত্রলীগের সভাপতি ‌ তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে আজ সোমবার ‌ সকাল সাড়ে ১১ টায় শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাসে এই সমাবেশ  অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ,সহ সভাপতি আশিক মোরতাজা, হাসান জয় , সহ সভাপতি ইমামুল মিয়া আজম,শহর ছাত্রলীগের  সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, সদর থানা ছাত্রলীগের

সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সয়েম,,

অর্থ সম্পাদক মিরাজুল ইসলাম ইফাত, উপ দপ্তর সম্পাদক নাইম হোসেন ,উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী  হাসান  এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

ছাত্র সমাবেশে বক্তারা বলেন যে, দখলদার ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ ও ফিলিস্তিনির মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ক্রমাগত ও জোরালো সমর্থক এবং ইসরাইলের দখলদারিত্বের বিরোধী। বাংলাদেশ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে সমর্থন করে।

বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ছাত্রদের বাংলাদেশে মেডিকেলে কলেজগুলোতে  শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে।

বর্তমান সময়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী অপরাধ পরিচালনার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ ও  সচেতন নাগরিকরা  যে  আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তার সাথে সংহতি প্রকাশ করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews