1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সমাজের চিত্র পোর্টালে সংবাদ প্রকাশের পর জামিনে মুক্ত হলেন নিরপরাধ সেই ইউপি মেম্বার

  • রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সমাজের চিত্র পোর্টালে সংবাদ প্রকাশের পর জামিনে মুক্ত হলেন নিরপরাধ সেই ইউপি মেম্বার

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে আদালতে দাখিলকৃত অভিযোগ তদন্তে সিআইডির এক কর্মকর্তার মনগড়া প্রতিবেদনের ভিত্তিতে আদালতে হাজির হওয়ার পরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো সেই নিরপরাধ বয়োবৃদ্ধ হার্টের রোগী মোঃ লতিফ মোল্যাকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার (৫ মে) ফরিদপুুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আকবর আলী তার এই জামিন মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতের বিচারক রাইসা সরকার সিআইডি কর্মকর্তার মনগড়া ওই প্রতিবেদনের ভিত্তিতে মেম্বারকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

লতিফ মোল্যা নামে ওই বয়োবৃদ্ধ হার্টের রোগীকে মুক্তি ও ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে বৃহস্পতিবার (২মে) সকালে ফরিদপুরে একটি স্থানীয় পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেন সালথার আটঘর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ভাইস চেয়ারম্যান মোসা. রাজিয়া বেগম ও হতদরিদ্র ভ্যানচালক দুলাল মোল্যা।

সংবাদ সম্মেলনের খবর সমাজের চিত্র পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে সবার নজরে আসে। এরই প্রেক্ষিতে আজ রোববার তাকে জামিন দেওয়া হয়। সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, বাদিনী রাজিয়া বেগম তার ক্রয়কৃত অন্যান্য দাগের কমদামি কৃষি জমির বদলে ২৭০২ নং দাগের ১৪ শতাংশ বাড়ীর ভিটি জমি অন্যায়ভাবে ঘিরে রেখেছেন। এ নিয়েই তাদের মাঝে বিরোধ।

ভ্যান চালক দুলালের ওই জমিতে দুলাল মোল্যার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এনে আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে ওই জমিতে স্থিথাবস্থা জারি থাকা অবস্থায় রাজিয়া বেগম একটি টিউবঅয়েল স্থাপন করতে গেলে দুলাল মোল্যা ইউপি মেম্বার লতিফ মোল্যা ও মহিলা মেম্বার রাজিয়া বেগমকে ডেকে আনেন। তারা ১৪৪ ধারার জমিতে কোন পক্ষকে কাজ করতে নিষেধ করলে বাদানুবাদ হয়। এরপর তারা সালথা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বাদিনী রাজিয়া বেগমকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে বিরোধ নিস্পত্তির পরে কাজ করতে পারবে বলে জানায়।

এদিকে, এ ঘটনার পরে রাজিয়া বেগম আদালতে মেম্বার লতিফ মোল্যা, তার ভাই ফজলু মোল্যা, তার ছেলে হাসান মোল্যা ও হাসিব মোল্যা, ফিরোজ মোল্যা, তার স্ত্রী ও মহিলা মেম্বার রাজিয়া বেগম ও জমির মালিক দুলাল মোল্যার বিরুদ্ধে আদালতে একটি মামলা দাখিল করেন।
মামলায় জমিতে কাজে বাধা দান, হত্যার হুমকি, ছ্যান দেখিয়ে গালিগালাজ ও চাঁদার বাকি টাকা না দিলে দেখে নেয়ার হুমকির অভিযোগ দেয়া হয়।

আদালতের নির্দেশে প্রথমে জেলা ডিবি পুলিশের এসআই ভাস্কর কুন্ড মামলাটি তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে ডিবির এই পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন, তদন্তকালে বিবাদীদের বিরুদ্ধে বাদিনীর আরজিতে বর্ণিত মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি করে আঘাত প্রদান সহ জীবননাশের হুমকি প্রদানের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আর মামলার সাক্ষীরা সকলে বাদিনীর নিজস্ব দেবর, শ্বশুর ও চাচা শ্বশুর। এ অবস্থায় তিনি মামলা হতে বিবাদীদের অব্যাহতি দেয়ার প্রার্থনা করেন।

তদন্ত প্রতিবেদনে ডিবির এসআই ভাস্কর কুন্ড মন্তব্য করেন যে, বর্তমানে ওই জমির যেই বাজার মূল্য তার ২ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ ৭০ হাজার টাকা। এ অবস্থায় ওই জমির জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগটি অসঙ্গতিপূর্ণ। মূলত: গ্রাম্য দলাদলি এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ মামলা দায়ের করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এরপর আদালতে ডিবির তদন্ত প্রতিবেদনের ব্যাপারে নারাজি দেন মামলার বাদিনী রাজিয়া বেগম। পরে আদালতের নির্দেশে সিআইডি মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে গত ২৮ মার্চ সিআইডির উপ-পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি বলেন, গত বছরের ১১ আগস্ট রাজিয়া বেগম তাদের ক্রয়কৃত জমিতে টিউবঅয়েল বসাতে গেলে আসামীরা দলবদ্ধ হয়ে বাধা দেয়। পরে আসামীরা ৯৯৯ নম্বরে ফোন করলে সালথা থানার এসআই আব্দৃল বাছেত এসে তাদের কাজ বন্ধ করতে বললে রাজিয়া বেগম কাজ বন্ধ করে দেন। পরে পুলিশ চলে গেলে আসামীরা লাঠিসোঠা সহকারে লোকজন নিয়ে হামলা করে রাজিয়া বেগমকে ভয়ভীতি দেখায় এবং তার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। 

সংবাদ সম্মেলনে আটঘর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান রাজিয়া বেগম ও দুলাল মোল্যা অভিযোগ করেন, তদন্তকালে সিআইডির উপ-পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব তাদের নিকট প্রথমে দেড় লাখ পরে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় তিনি মনগড়া প্রতিবেদন দিয়েছেন আদালতে।

ভাইস চেয়ারম্যান রাজিয়া বেগম বলেন, সিআইডির এসআই নাজমুস সাকিব তদন্ত প্রতিবেদনে রাজিয়া বেগম তার স্বামী রামিন মোল্যার নামে ২৭০২ নং দাগে দুইবারে ১৪ শতাংশ জমি কিনেছেন বলে যে তথ্য উল্লেখ করেছেন তা মোটেও সঠিক নয়। যা সালথার এসি ল্যান্ডের রিপোর্টেই উল্লেখ রয়েছে। সিআইডির ওই কর্মকর্তা বাদিনী রাজিয়া বেগমের উপর হামলা ও চাঁদা দাবির ব্যাপারে মানববন্ধন ও পত্রপত্রিকায় খবর প্রকাশের কথা উল্লেখ করলেও বাদিনীর অনেক আগে থেকেই দরিদ্র ভ্যানচালক দুলাল মোল্যার জমি ফিরে পেতে এবং নিরপরাধ মেম্বারদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনসহ একাধিকবার সাংবাদিকেরা যেই সকল খবর প্রকাশ করেছেন তা একেবারেই চেপে গেছেন তিনি।

এছাড়া আদালতের স্থিতাবস্থা শুধু দুলাল মোল্যার জন্যই নয় বরং সকল পক্ষের জন্যই প্রযোজ্য। কিন্তু এসআই নাজমুস সাকিব তার প্রতিবেদনে রাজিয়া বেগম যে স্থিতাবস্থা ভায়োলেট করে সেখানে টিউবঅয়েল বসাতে যান সে ব্যাপারে আইন ভঙ্গের কোন মন্তব্য করেননি। বরং তিনি লিখেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশের নির্দেশে কাজ বন্ধ রাখেন।

তিনি মূলত: সম্পূর্ণ একপেশেভাবে পক্ষপাতদুষ্ট হয়ে এ তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। ইউপি সদস্য রাজিয়া বেগম বলেন, আটঘর ইউনিয়নের বিগত নির্বাচনে দুটি প্যানেল ছিলো। তাদের প্যানেলের বিপরীতে ছিলেন শাহ আলম মোল্যা। এসআই নাজমুস সাকিব আমাদের নিকট থেকে ঘুষ না পেয়ে শাহ আলম মোল্যার ঘরে বসে এই তদন্তকাজ চালান।

তিনি অন্যায় সুবিধা নিয়ে এ তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তারা বলেন, স্থানীয় ইউপি মেম্বার লতিফ মোল্যা এলাকায় একজন সজ্জন হিসেবে পরিচিত। তিনি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, হার্টের রোগী। তার এই মিথ্যা তদন্ত প্রতিবেদনের কারণে লতিফ মোল্যা আদালতে হাজির হওয়ার পরে আদালত তাকে জামনিনা মঞ্জুর করে কারাগারে পাঠায়। আমরা আসল ঘটনার উদ্ঘাটন এবং লতিফ মোল্যার মুক্তি দাবি করছি।

এবিষয়ে জানতে মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সিআইডি ফরিদপুরের উপ-পুলিশ পরিদর্শক মো. নাজমুস সাবিকের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার তদন্ত প্রতিবেদন আসামীদের বিরুদ্ধে গেলে তারা এমন কথা বলবেই। আমি যদি তার কাছে টাকা চাইতাম তাহলে তাদের কাছেতো এর প্রমাণ থাকতো। তিনি বলেন, তদন্তে ভুল থাকলে কোর্ট আমাকে শোকজ করবে। এটি এখন কোর্টের বিষয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews