ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লীরা।আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শহরের চানমারির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈমান কল্যাণ ফাউন্ডেশন ও বৃহত্তর ফরিদপুর কওমি ওলামা পরিষদের উদ্যোগে এ নামাজ আদায় করা হয়। উল্লেখ্য বেশ কয়েকদিন যাবত ফরিদপুর জেলায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কোনভাবেই কমছে না তাপমাত্রা ।
আর তা থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রত্যাশায় উক্ত নামাজের আয়োজন করা হয়।এ সময় বক্তব্য রাখেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম কাসেমী, অর্থ সম্পাদক মৌলানা কবির আহমেদ।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া শামসুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ কামরুজ্জামান।অনুষ্ঠানের পরবর্তী পর্বে দুই রাকাত নামাজ, খুতবা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply