বাঘারপাড়া অফিস
যশোরের বাঘারপাড়াতে দেশ নন্দিত টিভি চ্যানেল মাই টিভির ১৫ তম জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। বর্ণীল আয়োজনে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উক্ত কর্মসুচি পালিত হয়। আয়োজিত জন্মবার্ষিকীতে মাই টিভি প্রতিনিধি আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সোহাগ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া থানা ওসি শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি হাসান আলী, প্রেসক্লাব সভাপতি ইকবাল কবীর সহ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলার দাপ্তরিক কর্মকর্তা রাজনৈতিক ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ব্যক্তিবর্গ।
Leave a Reply