যশোরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ধলগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।
আটককৃতরা হচ্ছে,ফরিদপুর জেলার মধুখালী থানার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।
এসআরবি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে মাদক আসছে। এমন গোপন খবরের ভিত্তিতে অভিযানের নামে এসআরবি-৬-এর যশোরের সদস্যরা।
পরে প্রাইভেটকারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। এই ঘটনায় বাঘার পাড়া থানায় মামলা হয়েছে।


Leave a Reply