1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  :

যশোরের বাঘারপাড়া উপজেলায় ছয় বছর বয়সী এক ইটভাটা ক্রমিক শ্রমিকপরিবারের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি ইটভাটার ব্যবস্থাপকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাড়াভিটা বাজারসংলগ্ন সাকো ব্রিকস নামের একটি ইটভাটার এক পাশের (কাঁচামাটির) ব্যবস্থাপক মিন্টু (৪০) গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ইটভাটার অপর পাশের ব্যবস্থাপক মফিজ। শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন বুধবার বিকেলে শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

শিশুটির মা-বাবা কেউই তার সঙ্গে না থাকায় সে দাদা-দাদির কাছে বসবাস করে। শিশুটির দাদি শেফালী এ তথ্য জানান। তার দাদা আলমগীর এ ঘটনায় বাদী হয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews