1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

‘উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব বন্ধে ব্যবস্থা নেবে ইসি’

  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রভাব বিস্তার বন্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব বলেন, ১১২টি উপজেলা পরিষদে ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। অন্যদিকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।

অপরদিকে ১ এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। ১৬১ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল পর্যন্ত।

আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭-২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews