বন্ধু মানেই ভালোবাসা,বন্ধু মানেই মনের প্রশান্তি,মিলি প্রাণের টানে ফিরে যাই শৈশবে -” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এসএসসি -১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের ঈদপূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ্য প্রায় ৩৪ বছর পর স্কুলের বন্ধুরা পুনরায় একত্রিত হওয়ায় আবেগে আপ্লুত হয়ে উঠে সবাই। , গান পরিবেশন,র ড্র, সাংস্কৃতিক সন্ধ্যা,
বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিক্ষার্থী বন্ধুদের ঈদ পর্ণর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন শিক্ষার্থীদের পদচারনায় যেন মিলনমেলায় পরিনত হয়। খুঁনসুটি, অবাধ অট্টহাসি,বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেওয়ার পর শুরু হয় মূলপর্ব।

এরপর এসএসসি ব্যাচ ১৯৯১ এর কতিপয় প্রয়াত বন্ধু ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এর আগে অনুষ্ঠানকে ঘিরে আয়োজক কমিটির কয়েকজন রাত- দিন পরিশ্রম করেন। এর মধ্যে,, মাহিরুজ্জামান তুহিন,শওকত মোল্লা, প্রভাষক হেদায়েত হোসেন,রাজু রায়, গৌরাঙ্গ সহ বেশ কয়েকজন মঞ্চ নির্মান,আপ্যায়ন,
পুরস্কার প্রদান,আর্থিক যোগান দেয়া সহ অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন। প্রভাষক হেদায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্কুল জীবনের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন শরীফুজ্জামান শরীফ,মাহিরুজ্জামান তুহিন,রাকিবুল ইসলাম, মনিরুজ্জামান, আক্তারুজ্জামান খবির,মাসরুল হাসান,টুটুল,লিটন,ইউনুছ আলী তপু,মহিউদ্দিন রনি, সহ বেশ কয়েকজন পরনো শিক্ষার্থী।
পরে মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের আলোচনা, র্্যাফেল ড্র।শেষে ৯১ ব্যাচের শিক্ষার্থী আফছার বয়াতি শিক্ষার্থীদের নিয়ে স্বরচিত গান পরিবেশন করেন। সমাপনী অনুষ্ঠানে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বন্ধুমহল অনেক বছর পর মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে। ফটোসেশন,বিকেলের খাবার,পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া ও নিজেদের সুখ-দুঃখের গল্প বলার ভঙ্গি ছিল অসাধারণ এক দৃশ্যপট।

Leave a Reply