1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপিত

  • রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

ভাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার(১৪ এপ্রিল )সকাল ৯ টায় ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত -এ- খুদার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ভাঙ্গা বিশ্বরোডের বঙ্গবন্ধু চত্বর ঘুরে ভাঙ্গা আদালত পাড়া হয়ে পুনরায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রায় বাংলার আবহমান কালের ঐতিহ্য বিভিন্ন ধরনের পশু ,পাখি, ফুল এর অঙ্কিত ছবি এবং বাঙালি ঐতিহ্যের বিভিন্ন উপকরণ গ্রাম বাংলার উপকরণ প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। পলাশ বিশ্বাস এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান রাজা,সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন,

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস , উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম ,উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ চন্দ্র বিশ্বাস,ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে সকল পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম বাংলার খাবার “পান্তা ইলিশ” পরিবেশন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews