1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফরিদপুরে প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলা

  • শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফরিদপুরে প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলা

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফরিদপুরে দৈনিক বাংলা৭১ পত্রিকার সম্পাদক প্রবীর শিকদার (৬০) সহ দু’জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় অপর আসামি করা হয়েছে টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) (৫০)কে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলাটি করেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামীম হোসেন নামের এক ব্যক্তি। একইদিন রাত ৮ টার দিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. বিশ্বজিৎ গাঙ্গুলি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বজিৎ গাঙ্গুলি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ, অবমাননা, সমাজে শৃঙ্খলা ভঙ্গের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে উস্কানি সৃষ্টির দায়ে এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আগামী ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

মামলায় উল্লেখ করা হয়, আসামিগণ ইসলাম ধর্ম বিদ্বেষী। তারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টির করে নিজ স্বার্থ হাসিলে সমাজে অশান্তি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা প্রকার লেখা লিখে থাকেন। কিছুদিন আগে ‘Probir Sikdar’ নামক ফেসবুক আইডিতে লেখেন,

‘আমি যখন আপনার আজানের ধ্বনিতে বিরক্ত হই। তখন আমি নিজেই নিজেকে আবিষ্কার করি একজন মনোবিকারের জটিল রোগী হিসেবে। অর্থাৎ তিনি সুমধুর আজানের ধ্বনিতে বিরক্ত হন। যাহা ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননাকর বটে।

তবে টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড.যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এখনো জানা যায়নি। সাধারণ মানুষের দাবি,

ড.যশোদা জীবন দেবনাথ একজন পরোপকারী অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি সব সময় হিন্দু-মুসলিম ভাইদের বিপদে আপদে পাশে থেকে সাহায্য সহযোগিতা করে থাকেন।

তিনি গতকাল শুক্রবার তার নিজ বাড়ীর আঙ্গিনায় কয়েক হাজার মুসলিম পরিবারের জন্য ইফতার এর আয়োজন করেন। এর বিরুদ্ধে অভিযোগটি ষড়যন্ত্র বলে মনে করেন ফরিদপুর বাসী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews