1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতারঃ পুলিশের সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতারঃ পুলিশের সংবাদ সম্মেলন

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ভাঙ্গা থানার এসআই রাকিব এবং এএসআই পরিতোশ সহ ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল,রামদা, লোহার রড,চাকু সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী(২১),

পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম(৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২৫), আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ(৩৫),

গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন(৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম(৩০)। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানান তিনি।

পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews